• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    08th Mar 2026 2:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    সুলাইমান পোদ্দার তজুমদ্দিন (ভোলা)।।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার তজুমদ্দিনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    শনিবার (৭ মার্চ) বিকেল ৫ টায় তজুমদ্দিনের কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এ ইফতার মাহফিল লালমোহন উপজেলা কোস্ট ফাউন্ডেশন এরিয়া ব্যবস্থাপক জনাব কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুস সালাম, ৩ নং চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন, তজুমদ্দিন শাখা কোস্ট ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল হান্নান,

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন বাজার বিশিষ্ট ব্যবসায়ীগন, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ ও তজুমদ্দিন কোস্ট ফাউন্ডেশনের সকল কর্মকর্তা- কর্মচারী।

    প্রধান অতিথির বক্তব্যে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোস্ট ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

    সভাপতির বক্তব্যে কোস্ট ফাউন্ডেশন লালমোহন শাখার এরিয়া ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031