সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
মশার অত্যাচারে অতিষ্ট জনজীবন। দুরগন্ধ ধুলাবালি আর যোগাযোগ ব্যবস্থায় অনিয়মে নাগরিক জীবন দুর্বিষহ। সিটি কর্পোরেশন যেন কাঠের চশমা পরে আছে। প্রত্যেক অব্যবস্থাপনা সবার জন্য সমান ক্ষতিকর সেখানে সিটি কর্পোরেশন দায়িত্ব শীল কর্তা ব্যক্তিরা কিভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কখনো কি মনে হয় না দুনিয়া অথবা আখেরাতে কোথাও না কোথাও জবাব দিহিতা করতে হবে সে দিন কি উপায় হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত মশক নিধন কর্মসূচি ও নাগরিক দুর্ভোগ লাঘব শিরষক মানববন্ধন আয়োজন করা হয় উত্তরা আজিমপুর বাস ষ্টেশনে। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কয়েকশ’ নেতাকর্মীসহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত হন। ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মাওঃ মোঃ মাহফুজুর রহমান ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ জাকির হোসেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ নুরুজ্জামান মিয়া ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ শফিকুল ইসলাম ও দৈনিক স্বাধীন সময় পত্রিকার সাংবাদিক জনাব মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সভাপতি জনাব মোঃ সেলিম উদ্দীন। সভাপতির বক্তব্যে জনাব মোঃ সেলিম উদ্দীন বলেন আমরা সরকারী দলে না থাকলেও সর্বদা জনগণের পাশে আছি। সরকারী দলের লোকজন একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জনগণের সম্পদ লুটপাট করে খাবে সেটা আমারা হতে দেব না। এই রমজানে জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেই দিকে সরকারের দৃষ্টি আকর্ষন করছি। মশার কামড়ে ডেঙ্গু সহ নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। ঠিক ভাবে নামাজ আদায় করতে পারছে না। রাস্ত ঘাটে ময়লা আবর্জনার স্তূপ যা নাগরিক জীবনে দূরগন্ধ ছড়িয়ে নানা রকম রোগ জীবাণু ছড়াচ্ছে। সিটি কর্পোরেশন কর্তা ব্যক্তিদের কোন মনিটরিং না থাকায় রাস্তায় পর্যাপ্ত ধুলাবালি লক্ষ্য করা যায়। নতুন সরকারের কাছে দেশের মানুষ ভালো কিছু আশা করে। সরকার যদি ছোট খাট নাগরিক দুর্ভোগ লাঘব করতে না পারে তাহলে তারা কি ভাবে দেশ চালাবে? জনাব মোঃ সেলিম উদ্দীন প্রত্যেক নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলেন আপনারা নিজ নিজ এলাকায় নিজ দায়িত্বে ভালো কাজের উদ্দ্যোগ নিবেন। দেশের মধ্যে যাতে গ্যাস বিদ্যুৎ সংকট সৃষ্টি না হয় সে দিকে সরকারের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। উত্তর সিটি কর্পোরেশনের বিদায়ী প্রশাসনের কর্মকর্তারা কর্তৃক রেখে যাওয়া ১২৫ কোটি টাকার হিসাব জনসম্মুখে প্রকাশ করার জন্য কতৃপক্ষের কাছে আহ্বান জানান এবং সাংবাদিক ভাই দের বলেন আপনারা জাতির বিবেক আপনারা সঠিক বস্তুনিষ্ঠ খবর জনগণের কাছে তুলে ধরবেন

