সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, কৃষি অফিসার রুম্মান আকতার, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, হিসাব রক্ষণ অফিসার সামিউন বাসিরা, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অফিসার মাহফুজা বেগম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন।

