• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ছয়জনকে কারাদণ্ড 

     swadhinshomoy 
    09th Mar 2026 12:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    গাজীপুর প্রতিনিধি :
    গাজীপুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে ৬ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার ( ৮ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার, কাউলতিয়া এবং সদর উপজেলার পিরুজালী এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ৬জনকে আটকের পর বালুমহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০(সংশোধিত ২০২৩) এর ১৫(১) ধারায় প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দেন।

    দন্ডপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা বিকুনিয়া পূর্বধলা এলাকার আবুল কাশেমের ছেলে আনোয়ার,গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকার আজহারুলের ছেলে অনিক, একই এলাকার আছানের ছেলে তারেক, গাজীপুর জেলার কালিয়াকৈর ঠাকুরপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে জামাল, পলাশতলী এলাকার আনিস উদ্দিনের ছেলে এমদাদুল হক ও পিরুজালি এলাকার মোঃ আলীর ছেলে রিয়াজ।

    এ বিষয়ে গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মঈন খান এলিস সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দন্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত এ অভিযান পরিচালনা করছি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031