• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত 

     swadhinshomoy 
    09th Mar 2026 11:53 am  |  অনলাইন সংস্করণ Print

    কেশবপুর যশোর থেকে :-

    যশোরের কেশবপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ মো. ফিরোজ হোসেন।
    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার সভাপতি প্রভাষক মো. জাকির হোসেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারী প্রতিনিধিরা সভায় অংশ নেন।
    আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হলে একটি দেশ ও সমাজ সত্যিকার অর্থেই উন্নত হতে পারে।
    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, “নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও আইনি অধিকার নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
    সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী দাস বলেন, “নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
    উল্লেখ্য, এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। ১৯১১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসলেও ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী নারীর অধিকার ও সমতা নিশ্চিতে দিবসটি গুরুত্বের সাথে পালিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031