আনিসুজ্জামান, কটিয়াদী কিশোরগঞ্জ :সৌদি প্রবাসী মো:বাচ্চু মিয়া কটিয়াদী উপজেলার জামালপুর ইউনিয়ন এর সন্তান। সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ইন্তেকাল করেছেন।
কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর জনাব মোজাম্মেল হক জোয়ার্দার সাহেব বলেন, বাচ্চু ভাই আমাদের প্রেরণার উৎস তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের একনিষ্ঠ কর্মী, দ্বীনি আন্দোলনের সাহসী সৈনিক এবং আমাদের অত্যন্ত প্রিয় ভাই মোহাম্মদ বাচ্চু মিয়া সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মর্মান্তিক সংবাদ আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং হৃদয়কে ভারাক্রান্ত করেছে। বাচ্চু ভাই ছিলেন অত্যন্ত সদাহাস্যোজ্জ্বল, অমায়িক ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। মানুষের সাথে তাঁর আচরণ ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরা। তিনি সবার সঙ্গে সহজভাবে মিশতেন এবং সবসময় মানুষের উপকারে এগিয়ে আসার চেষ্টা করতেন।
দ্বীনি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি ইকামাতে দ্বীনের কাজে ছিলেন অত্যন্ত সাহসী ও দায়িত্বশীল। ইসলামের কাজকে তিনি শুধু দায়িত্ব হিসেবে নয়, বরং ঈমানী ভালোবাসা ও হৃদয়ের গভীরতা দিয়ে আঞ্জাম দিতেন। কোনো ধরনের ফাঁকিবাজি বা অবহেলা তাঁর মধ্যে ছিল না। দ্বীনের প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও আত্মত্যাগ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।
ধর্মীয় অনুশাসন পালনে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল ও সচেতন। নামাজ, রোজা ও ইসলামের বিধান পালনে তাঁর আন্তরিকতা সত্যিই প্রশংসনীয় ছিল। একজন দ্বীনদার, সৎ ও সংগ্রামী কর্মী হিসেবে তিনি অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।
প্রিয় এই ভাইয়ের মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে আমরা বিশ্বাস করি, আল্লাহর পথে যারা জীবন কাটায়, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উঁচুতে উন্নীত করেন।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ বাচ্চু মিয়াকে শাহাদাতের মর্যাদা দান করুন, তাঁর সকল গুনাহ মাফ করে দিন, জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম নসীব করুন।
একই সাথে তাঁর শোকাহত পরিবার, স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আদখিলহুল জান্নাহ।
আমীন।

