• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মান্দায় ২৪টি মাদ্রাসা ও এতিমখানায় ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও বিতরণে এমপি ডাঃ ইকরামুল বারী টিপু 

     swadhinshomoy 
    09th Mar 2026 11:31 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জালাল হোসেন
    মান্দা উপজেলা প্রতিনিধি
    নওগাঁর মান্দা উপজেলায় মানবিক কর্মসূচির আওতায় জি.আর খাত থেকে বরাদ্দপ্রাপ্ত ২৪টি মাদ্রাসা ও এতিমখানার আহারের জন্য ১৮.৭৫০ মেট্রিক টন চালের ডি.ও (ডেলিভারি অর্ডার) বিতরণ করা হয়েছে।
    শনিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চালের ডি.ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ,
    উপজেলা প্রকৌশলী আবু সায়েদ,উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে সরকার বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে এবং পুষ্টির অভাবে ভুগতে না হয় সেজন্যই এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
    অনুষ্ঠান শেষে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষের মাঝে চালের ডি.ও বিতরণ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031