• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

     swadhinshomoy 
    09th Mar 2026 11:40 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৮ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক রাশেদ হোসাইন। সভা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক বলেন নারী ও কন্যাদের অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে ডিয়ার এ (DRA) ও বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এতে শ্যামনগরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে নারী ও কন্যাদের অধিকার সুরক্ষায় সংহতি প্রকাশ করে স্বাক্ষর করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031