রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ ১৮ রমজান রবিবার সকাল ১০টা হতে সন্ধ্যা পর্যন্ত বরইতলা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ, কাজিপুর সিরাজগঞ্জের প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিলে জেলা জমঈয়তের সভাপতি শাইখ সাইফুদ্দিন ইয়াহহিয়ার সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শাইখ আব্দুল খাবির মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ড. হারুন হুসাইন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন সফল দা’য়ী বা ইসলামের প্রচারক হলেন তিনি, যিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে ও আন্তরিকভাবে, নিজের আমল ঠিক রেখে পরিবার থেকে দাওয়াত শুরু করেন। তাঁর প্রধান গুণ হলো গভীর ইলম (জ্ঞান), অটল ধৈর্য, উত্তম চরিত্র, প্রজ্ঞা (হিকমত), ও শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে কাজ করা
সংক্ষেপে, একজন সফল দা’য়ী হলেন উত্তম চরিত্রের অধিকারী, যিনি প্রজ্ঞা ও ধৈর্য সহকারে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমঈয়তের সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক শাইখ ইসহাক এরশাদ মাদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাইখ মুহাম্মাদ রবিউল ইসলাম, কেন্দ্রীয় জয়ঈয়তে শুব্বানে আসলে হাদীসের সভাপতি আব্দুল্লাহীল হাদী, জেলা জয়ঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি হাফেজ রুহুল আমিন, কাজিপুর উপজেল সভাপতি আলহাজ্ব আফছার আলী মন্ডল, রায়গঞ্জ উপজেলা সভাপতি মাওলানা লুৎফর রহমান, রায়গঞ্জ উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান, রায়গঞ্জ উপজেলা জয়ঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা মোঃ কাজী মুদ্দীন কাজী, মোঃ জাকি উল্লাহ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

