• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি মারাত্মক নদী ভাঙনের কবলে,দেখার কেউ নেই 

     swadhinshomoy 
    09th Mar 2026 1:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকিয়া সুলতানা ধর্মপাশা ( সুনামগঞ্জ)প্রতিনিধি ।

    সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মহিষখলা সীমান্তে অবস্থিত দেশের দ্বিতীয় জাতীয় স্মৃতিসৌধটি বর্তমানে নদী ভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষায় দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

    স্থানীয়দের অভিযোগ, স্মৃতিসৌধটির পাশ দিয়ে ভারত থেকে প্রবাহিত নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে আশপাশের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি। সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় স্মৃতিসৌধটির বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার জনসাধারণ

    স্থানীয় বাসিন্দারা জানান, মহিষখলা জাতীয় স্মৃতিসৌধটি শুধু একটি স্থাপনা নয়; এটি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও শহীদদের স্মৃতির প্রতীক। প্রতি বছর বিভিন্ন দিবসে এখানে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তাই এই স্মৃতিসৌধটি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    এলাকাবাসীর দাবি, দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে স্মৃতিসৌধটির চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা জরুরি। একই সঙ্গে স্মৃতিসৌধটির সার্বক্ষণিক তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য একজন স্থায়ী কর্মচারী সরকারি ভাবে নিয়োগ দেওয়া প্রয়োজন।

    স্থানীয়দের মতে, নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলে স্মৃতিসৌধটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ভবিষ্যৎ প্রজন্মও মুক্তিযুদ্ধের এই ঐতিহাসিক স্মৃতিচিহ্ন সম্পর্কে জানতে পারবে।সরকারি ভাবে কোনো উদ্যোগ বা দেখার কেউ নেই বললেই চলে। এলাকার সংবাদ কর্মীরা বার – বার পএিকায় সংবাদ পরিবেশন করা সত্ত্বেও প্রশাসনের কোনো টনক নড়ছেনা।

    এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নদী ভাঙনের কবল থেকে দেশের গুরুত্বপূর্ণ এই স্মৃতিসৌধটি রক্ষা পায় এবং অতি জরুরী ভিত্তিতে প্রতিরক্ষা দেয়াল সহ জরাজীর্ণ স্মৃতিসৌধটি সংস্কার করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031