স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক খান বারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে শ্রীনগরের হাতার পাড়া গ্রামের মিনা বাড়িতে তাঁর নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল বারেক খান বারী গত ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ–১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত অতিথিবর্গ মরহুম বারেক খান বারীর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

