• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে অসুস্থ ৪ যুবক, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু 

     swadhinshomoy 
    12th Mar 2026 12:55 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ফিরোজ আহমেদ
    আত্রাই প্রতিনিধি:

    নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উদ্‌যাপন করতে গিয়ে বাংলা মদ পান করে চার যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার ডুবাই এলাকার নদীর ধারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হোলি উৎসব উপলক্ষে কয়েকজন যুবক নদীর ধারে আড্ডা দিতে গিয়ে নিজেদের তৈরি বাংলা মদ পান করেন। কিছুক্ষণ পরই অনিক (১৮), পিয়াস (২১), মিলন (২৫) ও নাঈম (২৩) অসুস্থ হয়ে পড়েন।

    পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে নাঈম (২৩) মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031