swadhinshomoy
12th Mar 2026 11:07 am | অনলাইন সংস্করণ Print
ঢাকা, ১১ মার্চ, ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আন্দুর রিহম ভুইয়ার উপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকল না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কী কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এবং তা প্রত্যাহারের নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

