swadhinshomoy
12th Mar 2026 3:15 pm | অনলাইন সংস্করণ Print
ফরিদপুর প্রতিনিধি
যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। কারাদন্ড প্রাপ্ত আহাদ শেখ ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে ফরিপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা) শামীমা পারভীন এ রায় দেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রায়ে অপর দুই আসামীকে খালাস প্রদান করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন।
(পিপি) গোলাম রব্বানী ভুইয়া রতন
জানান, ২০১৭ সালের ১লা আগষ্ট রুবাইয়া বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত রায়ে আমরা সন্তুষ্ট।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

