• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু 

     swadhinshomoy 
    12th Mar 2026 11:49 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৬) নামের বন্দির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    জানযায়, রাসেল মিয়া (২৬) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি হতে হবিগঞ্জ জেলা কারাগারে আছেন।

    কারাগার সূত্রে জানা যায়,কিছুদিন যাবৎ রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন।!আজ বুধবার সকালে বাথরুমে পড়ে গেলে কারা চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

    হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার রাতে হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হন রাসেল মিয়া।

    সকাল ৯টায় আসামি ওয়ার্ড থেকে কারাগারের হাসপাতালে নিয়ে আসেন তার দুই ভাই। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে তিনি সকাল ১০টা ২০মিনিটে মৃত্যুবরণ করেন।

    তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসেল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তিনি মারা যান। এ ঘটনায় পরদিন নিহত এমরুলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে রাসেল মিয়াসহ সাতজনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031