• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের তদারকি অভিযান,তিন ব্যবসায়ীকে জরিমানা 

     swadhinshomoy 
    12th Mar 2026 11:53 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ এমরুল ইসলাম
    মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:

    নরসিংদীর মনোহরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

    বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাজারের বীজ বিক্রয়কারী দোকান, ইফতারি দোকান ও মুদির দোকানে তদারকি করা হয়।

    অভিযানকালে বিক্রয়ের জন্য সংরক্ষিত বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইজন মুদি ব্যবসায়ী ও একজন বীজ বিক্রেতাকে জরিমানা করা হয়।

    অভিযানে সহযোগিতা করেন মনোহরদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ ফোর্স।

    এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031