• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লামায় ট্রাক গাড়ি খাদে পড়ে ২ জনে মৃত্যু 

     swadhinshomoy 
    14th Mar 2026 1:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মেহেরাজউদ্দিন মিন্টুুু লামাঃ বান্দরবান জেলার লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) ও পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

    স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

    এতে গাড়ির চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুটি অপমৃত্যুর মামলা করা হয় বলে জানান তিনি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031