• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণচেষ্টা 

     swadhinshomoy 
    14th Mar 2026 3:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    প্রতিনিধি,মোঃ জাহিদ হাসান।

    ‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম রুহুল আমিন, তিনি উপজেলার ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।


    ‎​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুহুল আমিন দীর্ঘদিন ধরে ফুলখাঁ চাকলা বাজার সংলগ্ন উন্নয়ন সমাজকল্যাণ সংস্থা ভবনে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে আসছিলেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের মতো সেখানে পড়তে যায় ভুক্তভোগী ওই ছাত্রী। এ সময় অন্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক।

    ‎​ভুক্তভোগী শিক্ষার্থী কোনোমতে সেখান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অবিলম্বে ওই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ‎​
    ‎​ঘটনার সত্যতা স্বীকার করে ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায় কাজ্জী জানান, “অভিযোগটি অত্যন্ত গুরুতর। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করে অভিযুক্ত শিক্ষক রুহুল আমিনকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি।”

    ‎​
    ‎​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ‎​বর্তমানে এলাকায় এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। অভিভাবক মহলের দাবি, শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031