• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ২৫ মার্চ গণহত্যা  ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস  উপলক্ষে ডামুড্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    14th Mar 2026 3:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর

    ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা
    দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় ব্যাপক
    আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে  শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালাউদ্দিন আইয়ুবী।

    সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী জানান, যথাযোগ্য সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসগুলো পালন করা হবে।
    সভায় উপস্থিত ছিলেন ডামুড্যা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মো: শাহআলম ছিদ্দিকী,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য উজ্জ্বল সিকদার, মধু মীর , পৌরসভা বিএনপি আহবায়ক আলমগীর মাদবর, বীর মুক্তিযোদ্ধা , উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন , প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান,উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

    সভায় ইউএনও দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
    তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে যথাযথ পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসগুলো উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা কর্মসূচি গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031