swadhinshomoy
26th Mar 2026 1:00 pm | অনলাইন সংস্করণ Print
নোয়াখালী প্রতিনিধিঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে জেলার বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর শাখার নেতা মুজাহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম ও জাতীয় চেতনা ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন। পুরো র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদক: আশরাফুল ইসলাম
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

