swadhinshomoy
28th Mar 2026 5:35 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার লাকসামে উপজেলাশ গুন্তী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আবদুল মান্নান (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন মেজু ভাইমোঃ সামছু ও স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

