swadhinshomoy
05th Apr 2026 1:19 pm | অনলাইন সংস্করণ Print
ষ্টাফরির্পোটারঃ হবিগজ্ঞ।
হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ৪৪ লক্ষ টাকা মূল্যের অনুমোদন বিহীন ভারতীয় অবৈধ জিরা এবং ফুচকা আটক।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র পৃথক বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ৪৪ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং ফুচকা জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ০৪ তারিখ ভোর ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবির টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমান জিরা লুকিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই সমস্ত জিরাগুলো তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
অপর একটি অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় অদ্য ০৪ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টার সময়ে সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে গাজীপুর নামক এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ফুচকা জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৪৪ লক্ষ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করা এবং চোরাচালান দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

