• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মণিরামপুর থানার গেটের সামনে অস্বাস্থ্যকর হোটেল ব্যবসা! প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ 

     swadhinshomoy 
    05th Apr 2026 4:07 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফারুক,উপজেলা প্রতিনিধি মণিরামপুর(যশোর)ঃ
    ‎যশোরের মণিরামপুরে থানার গেটের সামনেই প্রকাশ্যে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে রমরমা হোটেল ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হলেও কোনো ধরনের নজরদারি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    ‎সরেজমিনে দেখা গেছে, হোটেল মালিক: শুনের হোটেলের রান্নাঘরে নেই পরিচ্ছন্নতার ন্যূনতম মান। অপরিষ্কার বাসনপত্র, দূষিত পানি এবং খোলা পরিবেশে খাবার সংরক্ষণের মতো মারাত্মক অনিয়ম চলছে প্রকাশ্যেই। এতে করে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “থানার গেটের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে অন্য জায়গার পরিস্থিতি কেমন হতে পারে, তা সহজেই অনুমেয়। প্রশাসনের এমন নির্লিপ্ততা আমাদের হতাশ করেছে। আরও অভিযোগ রয়েছে, এই হোটেলে নিম্নমানের ও বাসি খাবার পরিবেশন করা হলেও কোনো মনিটরিং বা অভিযানের দেখা মিলছে না। ফলে এই ব্যবসায়ী বেপরোয়া হয়ে উঠছে।

    ‎মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক
    চিকিৎসক বলেন,এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার গ্রহণে সাধারণ মানুষের মাঝে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড এবং ফুড পয়জনিংয়ের মতো পানিবাহিত ও সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930