শাহ জামাল শাওন, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেকু দিয়ে মাটি কাটা কে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান প্রার্থীর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার এ জরিমানা করেন।
আজ ২ এপ্রিল রোজ বৃহস্পতিবার ফুলবাড়ি সদর ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে পুকুর খনন ভেকু দিয়ে মাটিকাটা কে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন বাবুল এর ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার
সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর রমজানের ঈদের আগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ঘটনাস্থান থেকে মাটি কাটা কে কেন্দ্র করে এবং ১ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। জরিমানা আবার ১৫ দিনের ব্যবধানে ভেকু দিয়ে মাটি কাটা, অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করলো প্রশাসন।

