• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নিরন্তর ভালবাসা বিদ্যালয়ে- ঘাসফড়িং পাঠাগারের বই বিতরণ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    05th Apr 2026 6:59 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রাম জেলা শহরে অবস্থিত পাওয়ার হাউজ পাড়ার ‘নিরন্তর ভালবাসা’ বিদ্যালয়ে ঘাসফড়িং পাঠাগারের পক্ষে বই বিতরণর মাধ্যমে বইপাঠ কার্যক্রম শুরু করা হয়েছে। বই বিতরণ করেন জেলা শহরে সদ্য প্রতিষ্ঠিত ঘাসফড়িং পাঠাগারের উদ্যোক্তা সুশান্ত বর্মন।

    আজ ৫ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় নিরন্তর ভালবাসা বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নিরন্তর ভালবাসা’ বিদ্যালয়, কুড়িগ্রামের পরিচালক শুভ্রজ্যোতি সেনশর্মা এবং খণ্ডকালীন শিক্ষক নাজমুন নাহার নয়নসহ কয়েকজন অভিভাবক।
    পরিচালক, শিক্ষক ও পাঠাগারের পরিচালক ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি সাংবাদিক কবি ও গল্পকার আহম্মেদুল কবির, কবি মোকলেছুর রহমানসহ কয়েকজন অভিভাবক প্রমূখ।

    এসময় বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উৎফুল্ল হতে দেখা যায়। পাঠাগারের উদ্যোক্তা সুশান্ত বর্মন বলেন, আগামিতে জেলা শহরের প্রাইমারী পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে এই বই বিতরণ কার্যক্রম আব্যাহত রাখা হবে এবং একই সঙ্গে ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে শিশুকিশোরদের জন্য বই পড়ার সুযোগ সৃষ্টির করে দেয়ারও পরিকল্পনার কথা জানান তিনি। এব্যাপারে বর্তমান সময়ের আলোচিত তরুণ কবি ও ঔপন্যাসিক সাম্য রাইয়ান বলেন, ঘাসফড়িং এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930