আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ
মৃত ব্যক্তির নামাজে জানাযা ও দাফন কাজে যারাযারা উপস্থিত ছিলেন তাদের সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ ও দোয়া দরুদ অনুষ্ঠানে উপস্থিত হতে গিয়ে সেখানেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ। গতকাল ৪ এপ্রিল ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
উল্লেখ্য, গত ৩১ মার্চ রাত সাড়ে ১২ টায় জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় ( ঝাকুয়াপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারের মৃত্যু হলে ১ এপ্রিল বেলা সাড়ে ৩ টার দিকে মৃত বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পর মৃতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পর রাত ১০ টার দিকে মরহুমের দাফন কাজ সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত গ্রামবাসীসহ মরহুমের অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারাযারা নামাজে জানাযা ও দাফন কাজে উপস্থিত ছিলেন তাদের সম্মানে মরহুমের পরিবারের পক্ষ থেকে গতকাল ৪ এপ্রিল দোয়া দরুদ ও দাওয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রাষ্টীয় মর্যাদায় সম্মান জানানো ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর থানার পুলিশ কর্মকতা ও সদস্যবৃন্দ, উলিপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারময়ান আবেদ আলী, সাইদুর রহমান ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মাহবুর রহমান এবং জেলা ও উলিপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীও অংশ গ্রহন করেন। এসময় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের জেলা প্রশাসক সোহেল হোসেনের আগমনের কথা শুনে উলিপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং একই সঙ্গে গ্রামবাসী জেলা প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তাকে একনজর দেখার জন্য স্থানীয় গ্রামবাসী ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী ফুলের তোড়া উপহার দিয়ে সোহেল হোসাইন কায়কোবাদকে অভ্যর্থনা জানান।
গ্রামীণ পর্যায়ে মানুষের এমন ভালোবাসা দেখে জেলা প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, আমি এখানে দাওয়াতে এসেছি কোন শুভেচ্ছা নিতে নয়, তবুও আপনাদের এ ভালোবাসা আমাকে আবেগে আপ্লূত করেছে। আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর অশেষ কৃপায় মানুষের সেবা করে যেতে পারি।

