• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধলেশ্বরী নদীর ওপর রাজৈর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আফরোজা খানম রিতা 

     swadhinshomoy 
    05th Apr 2026 3:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মানিকগঞ্জ প্রতিনিধি: এস এম অপু

    মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ধলেশ্বরী নদীর ওপর বহুল প্রতীক্ষিত রাজৈর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার।

    এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    বক্তারা বলেন, ধলেশ্বরী নদীর ওপর এই সেতু নির্মিত হলে বরাইদ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। এতে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

    এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি ছিল তাদের। অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল। দ্রুত নির্মাণকাজ শেষ করে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930