মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ –০৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন সম্প্রতি মুন্সীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন করেছেন। জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা বিএনপি সদস্য সুলতান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ পরিদর্শনে উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির খাবারের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং পাঠদান কার্যক্রমের পর্যবেক্ষণ করা হয়। এমপি কামরুজ্জামান রতন শিক্ষকদের নির্দেশ দেন যে, শিক্ষার্থীদের পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করতে হবে। এছাড়া, বিদ্যালয়ে হাম রোগের প্রাদুর্ভাবের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
তিনি বিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে পরিবেশ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা উচিত। শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনে অংশ নেওয়া অন্যান্য কর্মকর্তারা বিদ্যালয়ের কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ফিডিং কর্মসূচির মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

