• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ধর্মপাশায় অবৈধ ৪টি গাঁজা গাছ সহ আটক ১ 

     swadhinshomoy 
    05th Apr 2026 7:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
    সুনামগঞ্জের ধর্মপাশায় রবিবার গভীর রাতে আনুমানিক ২ টা থেকে ৩টার মধ্য বিশেষ অভিযান চালিয়ে ৪টি অবৈধ গাঁজা গাছ সহ অন্তর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (০৫ই এপ্রিল) রাতে এক ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অন্তর মিয়া ধর্মপাশা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অন্তর মিয়ার বসতবাড়ির আঙিনা থেকে অবৈধ ৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।যার ওজন অন্তত ১কেজি ৮০০গ্রাম। পরে রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরো জানায় ধৃত অন্তর মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা সেবন ও গাঁজা ব্যবসা করে আসছিল।
    ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়। তিনি আরও বলেন, উপজেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    গ্রেফতারকৃত অন্তর মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার বিকেলে আদালতের সোপর্দ করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930