ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে একটি আদিবাসী পরিবারের ওপর মিথ্যা মামলা, ভিত্তিহীন অভিযোগ এবং নানামুখী হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা । ৪ এপ্রিল শনিবার দুপুরে গোবিন্দনগর আদিবাসী পাড়ায় গোপাল খালকো(৪০) ও দীপা খালকো(২৮) সহ তাহার পরিবারের সদস্যদের ওপর ৩১.৩.২০২৬ ইং তারিখে মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের ত্রিব্র পতিবাদ জানায়। এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের প্রধান। তিনি অভিযোগ করেন যে, স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের পৈতৃক জমি মন্দির দখলের অপচেষ্টায় দীর্ঘদিন ধরে নানারকম ষড়যন্ত্র চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা চুরির মামলা, নির্যাতনের সাজানো অভিযোগ এবং সামাজিক মানহানি ঘটানো হচ্ছে।
কোনো প্রমাণ ছাড়াই পরিবারের সদস্যদের নামে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার ফলে তারা নিয়মিত আদালত ও থানায় দৌড়াতে বাধ্য হচ্ছেন।প্রভাবশালী চক্রের অব্যাহত হুমকির মুখে পরিবারের শিশু ও নারীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যা ও সাজানো মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।ভূমিদস্যু ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানান ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে এলাকার অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। তারা হুশিয়ারি দেন যে, দ্রুত এই হয়রানি বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

