• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে ১০দিনব্যাপি তারণ্যের বই মেলার শুরু 

     swadhinshomoy 
    07th Apr 2026 5:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল, রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি:
    ‘আসুন সবাই বই পড়ি, মিলিমিশে স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় বারের মতো ১০দিন ব্যাপী তারণ্যের বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজারহাট কামিল মাদরাসা মাঠে তারণ্যের বই মেলা বাস্তবায়ন কমিটির আয়োজেন ফিতা কেটে ১০ দিনব্যাপি এই বই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
    এর আগে তারণ্যের বই মেলা উপলক্ষে এক আলোচনা সভায় তারণ্যের বই মেলা বাস্তবায়ন কমিটির আহয়বায়ক মো. আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, এরকম মেলা সব উপজেলায় হওয়া উচিত। তিনি তারণ্যের এই বই মেলার উত্তরোত্তর কামনা করে এবং সবাইকে বই পড়া এবং মেলায় অংশগ্রহনের আহ্বান জানান।
    এ সময় সহাকারি অধ্যাপক স্বর্ণকমল মিশ্র এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, বিশিষ্ট লেখক ও সমাজ সেবক আলহাজ্ব মনসুর আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাহিদুল ইসলাম, এনসিপি নেতা রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, এই বই মেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে স্কুল ও কলেজ ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930