• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ অমানবিক 

     swadhinshomoy 
    07th Apr 2026 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইলিয়াস হোসেন মাঝি

    বিকল্প কর্মসংস্থান বা পূর্ণবাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা অমানবিক মন্তব্য করে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি এক বিবৃতিতে বলেন, যা হাজারো নিম্নবিত্ত পরিবারকে রুজি রোজগার হারিয়ে চরম বিপাকে ফেলেছে। হকাররা শহরের শৃঙ্খলার একটি অংশ এবং তাদের উচ্ছেদ না করে সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে পূর্ণ বাসন করাই সবচেয়ে কার্যকর ও মানবিক সমাধান।

    তিনি আরো বলেন, যদিও দখল মুক্ত করা প্রয়োজন তবে হকারদের দীর্ঘ দিনের পেশায় স্বীকৃতি ও সুনির্দিষ্ট স্থান বরাদ্দ ছাড়া উচ্ছেদ তাদের চরম সংকটে ফেলছে। হকার উচ্ছেদ অভিযান হাজারো মানুষের জীবিকার ওপর আঘাত ও মানবিক বিপর্যয় সৃষ্টি করছে।

    নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, পূর্ণ বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ করুন। যারা আবাসিক এলাকায় কেমিক্যাল রাখে, গুদান করে রাখে তাদের উচ্ছেদের ব্যবস্থা করেন। গরিবের পেটে লাথি না মেরে যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সাধারণ মানুষের উপর জুলুম করে তাদের অর্থ সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

    তরুণ এ রাজনীতিবিদ বলেন, যদি হকারদের উচ্ছেদ করতেই হয় তাহলে তাদের জন্য পূর্ণবাসনের ব্যবস্থা করে তারপর তাদেরকে উচ্ছেদ করা হোক। এই উচ্ছেদের কারণে যদি কোন হকার রুজির জন্য অন্যায় অপরাধে জড়িয়ে পড়ে তাহলে এর দ্বায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে।

    সাবেক ছাত্রনেতা মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, শুধু উচ্ছেদ করলেই সমস্যা সমাধান হয় না বরং এটি ন্যায় ও মানবিক দৃষ্টিকোণ থেকে খুবই সংবেদনশীল বিষয়। তাই পরিকল্পিত বিকল্প কর্মসংস্থান, সহায়ক নীতি এবং সংবিধানত সুরক্ষা ছাড়া হকারদের উচ্ছেদ অমানবিক।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930