• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা ক্ষুদ্র ব্যবসায়ীরা 

     swadhinshomoy 
    07th Apr 2026 4:48 pm  |  অনলাইন সংস্করণ Print

    দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সিলেট-মৌলভীবাজার অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আয় ও ব্যয়ের ভারসাম্য রাখতে না পেরে তারা দিন দিন চরম আর্থিক সংকটে পড়ছেন।
    সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মৌলভীবাজারের একটি এলাকায় কথা হয় সাগর নামের এক ক্ষুদ্র চটপটি ব্যবসায়ীর সঙ্গে। দীর্ঘদিন ধরে তিনি এই পেশায় নিয়োজিত থাকলেও বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখাই তার জন্য কঠিন হয়ে পড়েছে।
    আয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভাই, আয় কিভাবে করব? নিজের পেটই তো ঠিকমতো বাঁচাতে পারি না।”
    তিনি জানান, প্রতিদিন যা আয় হয় তা দিয়ে কোনো রকমে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হয়। সঞ্চয়ের কোনো সুযোগ নেই। অনেক সময় ধার-দেনা করেও দিন পার করতে হয়।
    সাগরের ভাষ্য, “দেশের এই পরিস্থিতিতে টাকার কোনো মূল্যই যেন নেই। বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে। আগে যে টাকায় বাজার করা যেত, এখন সেই টাকায় অর্ধেকও কেনা যায় না।”
    স্থানীয়দের মতে, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে রয়েছেন, কারণ তাদের আয় সীমিত হলেও ব্যয় বেড়েই চলেছে।
    সচেতন মহলের দাবি, বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930