• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার বাতেনের লিফলেট বিতরণ 

     swadhinshomoy 
    07th Apr 2026 11:50 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাকি উল্লাহ, রায়গঞ্জ প্রতিনিধি

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ লিফলেট বিতরণ করেন।

    ৬ এপ্রিল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে মাঠে নেমেছেন।

    ২০১৪ ও ২০১৮ সালে সেখ হাসিনা সরকারের বিনা ভোট ও রাতের ভোট কারচুপির নির্বানের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।

    ২০১৯ সালে রায়গঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হন। ২০২৩ সালের ২৮ অক্টোবর পর রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা নেতৃত্ব শূণ্য হলে দলের নির্দেশে রায়গঞ্জ উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তূখোড় এই নেতা বার বার কারাবরণ করেছেন দলের দূ-সময় নেতাকর্মীদের পাশে থেকে অর্থ ও আইনী সহায়তা প্রদান করেন। লিফলেট বিতরণ কালে সাধারণ জনগণ বলেন ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ একজন স্বচ্ছ ক্লিন ইমেজের নেতা আগামী উপজেলা চেয়ারম্যান পদে তাকে ভোট দেওয়ার মত প্রকাশ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930