সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
দৈনিক স্বাধীন সময়
গত দেড় মাসে যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি টালমাটাল। সুপার পাওয়ার আমেরিকা বিশ্বের অন্যতম রাসায়নিক শক্তিধর দেশ ইরানের কাছে অনেকটাই ধরাশায়ী । ছাইড়া দে মা কাইন্দা বাঁচি অবস্থায় আছে আমেরিকা। না পারছে যুদ্ধ ময়দান থেকে সরে যেতে না ইরানের সামনে মাথা নত করতে। এদিকে পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে যা আমেরিকার জন্য আরো বেশি উদ্বেগের কারণ। কথায় বলে জুলুম যখন চরমে পৌঁছে যায় সৃষ্টি কর্তার আশির্বাদ তখন মজলুমের ঢাল হয়ে দাঁড়ায়।
মধ্য প্রাচ্যের তেল গ্যাস সমৃদ্ধ দেশ গুলো একে একে আমেরিকা ধ্বংস করে দিয়ে তাদের স্বার্থ রক্ষায় জুলুম নির্যাতন হত্যা সহ সকল অপকর্মের শেষ শিমানায় পৌঁছেছে। আর এই ব্যাপারে মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ কখনো এক হতে পারে নাই এটা আমেরিকার কুটনৈতিক দূরদর্শীতা। একে একে ইয়েমেন ইরাক লিবিয়া আফগানিস্তান ফিলিস্তিন মিশর আফ্রিকা কাশ্মীর পাকিস্তান সহ শক্তিধর মুসলিম দেশ গুলো তাদের পড়াশক্তি কোনঠাসা হয়ে গেছে। ইরান সেখানে একাই বার টি দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এখন পর্যন্ত যুদ্ধের নিয়ন্ত্রণ ইমরানের হাতে রয়েছে। এমন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব একটি কঠিন সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। আগামী দুই মাস ধারাবাহিক যুদ্ধ চলতে থাকলে বিশ্ব বাজারে দূরভিক্ষ দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা বিশ্বের দেশগুলো দ্রব্য মূল্য কিছুটা বেড়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকট ইতিমধ্যে শুরু হয়েছে যা প্রভাব পড়বে বিদ্যুৎ ও গ্যাস খাতে। গত সপ্তাহে গ্যাসের দাম ১৬০০/১৬৫০ টাকা থাকলেও বর্তমানে একই গ্যাসের দাম ২০০০ টাকা নেয়া হচ্ছে। ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে অকটেন পেট্রোল সংকট। গাড়ি মটর সাইকেলের দীর্ঘ লাইন। পরবর্তী সময় গুলো কি ভাবে কাটবে চিন্তার বিষয়। অনেক উবার চালকদের সাথে কথা বলে জানা গেছে এটাই তাদের সংসারের একমাত্র আয়ের উৎস।তেল সংকটের কারণে ঠিক মতো তেল পাচ্ছেন না অনেকটা বেকার সময় পার করছেন। শহর মুখি মানুষ রুটি রুজির জন্য যারা শহরে এসেছিল এখন জীবিকার তাগিদে গ্ৰামে যেতে বাধ্য হচ্ছে। এভাবে চলতে থাকলে রাজধানী শহর বিরান ভূমিতে পরিণত হবে। খাদ্য সংকট দেখা দিবে গ্যাস পানি বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে মিল কারখানা বন্ধ হয়ে যাবে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। দূরভিক্ষের পূর্ব লক্ষণ অনুমেয় করা যায়। সরকার যারা দেশের মসনদে বসে আছেন দেশ দেশের মানুষ নিয়ে তারা কি পরিকল্পনা করছেন?

