• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হবিগঞ্জে পাড়াগাও হাওড় থেকে যুবকের লাশ উদ্বার 

     swadhinshomoy 
    08th Apr 2026 5:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওড় থেকে সজলু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সজলু মিয়া তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। নিজস্ব ভিটামাটি না থাকায় পরিবার নিয়ে বড় বান্দে বসবাস করতেন সজলু।

    এলাকাবাসী জানান, সজলু মিয়া হাওরে নিয়মিত মাছ ধরতেন এবং কখনো কখনো হাওরে হাঁটাহাঁটি করতেন।আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাওরের পাড়ে তার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। পরে স্থানীয়রা হাওরের পানিতে তার মৃতদেহ ভাসতে দেখেন এবং পুলিশকে অবহিত করেন।

    বানিয়াচং থানার ওসি শরীফ আহমদ সংবাদমাধ্যমকে জানান, “হাওরের তলদেশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিরূপণে এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
    আমরা ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত চালাচ্ছি।

    পরিবারের সদস্যরা জানান, সজলু মিয়া শান্ত ও মজলুম প্রকৃতির মানুষ ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

    বানিয়াচং থানার পক্ষ থেকে মৃতদেহের সঠিক মৃত্যুর কারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের সহায়তা করা হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930