• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় স্থানীয়দের মানববন্ধন 

     swadhinshomoy 
    08th Apr 2026 6:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থী বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে।

    গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার রাবাইতারী এলাকায় খড়িবাড়ী বাজার টু নাগেশ্বরী পাকা সড়কের পাশে অবস্থিত মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জানা যায়, কুড়িগ্রামের ফুলবাড়ীতে এস এস দারুল খাঈর মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।

    এলাকাবাসী জানায়, গত ৫ এপ্রিল রাতে পার্শ্ববর্তী একটি অনুষ্ঠান দেখতে যায় মাদ্রাসার বেশকিছু শিক্ষার্থী। ওই সময় মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী(৮) মাদ্রাসায় অবস্থান করছিলো। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক হামিদুল হক জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করে।
    শিশুটি বাড়ি যেতে চাইলে তাকে আটক রাখা হয়। পরের দিন বাবার অসুস্থতার অজুহাতে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে গত ৬ এপ্রিল সোমবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দেন।

    ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি উপজেলার রামরাম সেন গ্রামের এবং অভিযুক্ত শিক্ষক হামিদুল হক পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজিটারী গ্রামের নুরল হকের ছেলে।
    ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়রা পলাতক শিক্ষককে দ্রুত গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, অভিযোগকারীরা থানায় এসে মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিলো।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930