• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লালমনিরহাট সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত 

     swadhinshomoy 
    08th Apr 2026 6:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    পাটগ্রাম প্রতিনিধিঃ

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন ধবলগুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলী হোসেন (৪৮) নামে এক বাংলদ্শেী নিহত হয়েছে। বুধবার ভোর রাতে ঐ সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা । একটি সূত্র জানায় একদল চোরাকারবারী ভারতীয় গরু পারাপারে চেষ্টা করলে এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন (৪৮) নিহত হয়। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মরাদেহ ভারতে নিয়ে যায়।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান , বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে আলোচনার লক্ষে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930