• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বালিয়াকান্দিতে ডিলারের কাছ থেকে তেল পাচ্ছেন না সাব-ডিলাররা, বাজারে ভোগান্তি চরমে 

     swadhinshomoy 
    08th Apr 2026 6:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জাহিদুর রহিম মোল্লা
    জেলা প্রতিনিধি রাজবাড়ী

    রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় তেল সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াকান্দি বাজার মৃধা স্টোর থেকে দীর্ঘদিন ধরে তেল সংগ্রহ করে বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করে আসা সাব-ডিলাররা বর্তমানে তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
    খোঁজ নিয়ে জানা যায়, আমতলা বাজারসহ বালিয়াকান্দি উপজেলার একাধিক বাজারের ব্যবসায়ীরা নিয়মিত তেল না পেয়ে চরম বিপাকে পড়েছেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, মৃধা স্টোরে যোগাযোগ করলে তাদের জানানো হয়—“তেল নেই”। তবে স্থানীয়দের দাবি, স্টোরের গোডাউনে সবসময়ই পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে।
    এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা বাধ্য হয়ে বালিয়াকান্দি বাজারে গিয়ে তেল সংগ্রহ করছেন। এতে বাজারে অস্বাভাবিক ভিড় তৈরি হচ্ছে এবং বাড়ছে জনদুর্ভোগ। অনেকেই আবার বিকল্প উৎস থেকে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
    এ পরিস্থিতিতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা যায় এবং কৃত্রিম সংকট দূর হয়।
    এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন,
    “অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি।
    সকল ডিলার / এজেন্টদের প্রাপ্ত তেল সঠিকভাবে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করছেন।
    স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি উদঘাটন করে তেলের সরবরাহ স্বাভাবিক করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930