মোঃ আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” “Together for Health, Stand with Science” প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ৭ই এপ্রিল মঙ্গলবার উক্ত বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক মহোদয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি , বিএনপি ও জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং এই দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

