• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি আশুলিয়া থানার রুবেল হাওলাদার 

     swadhinshomoy 
    08th Apr 2026 11:52 am  |  অনলাইন সংস্করণ Print

    আশুলিয়া প্রতিনিধি শরীফ মিয়া

    আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার (পিপিএম)। টানা সাফল্য, দক্ষ নেতৃত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

    মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

    জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি রুবেল হাওলাদারের নেতৃত্বে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ ও জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কার্যকর পদক্ষেপের কারণে তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

    এ সম্মাননা অর্জনের পর আশুলিয়াবাসীর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয়দের মতে, তার নেতৃত্বে আশুলিয়া থানায় জনসেবার মান বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930