• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক ব্যতিক্রমী পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

     swadhinshomoy 
    09th Apr 2026 11:27 am  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ(নরসিংদী)


    ‎ নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক-এর আয়োজনে এবং খুলনার সাংস্কৃতিক সংগঠন রূপান্তর এ-র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ‎ ৮ এপ্রিল ২০২৬ রোজ বুধবার বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।

    ‎ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকীন মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-পলাশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার মোখলেছুর রহমান,সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক,মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা ও বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।

    ‎ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালে তালে লোকজ সুরের মূর্ছনায় গানের প্রতিটি চরণে ফুটে উঠছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930