• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে প্রথমবার পিয়াজ বীজ উৎপাদনে সফলতা, কৃষিতে নতুন দিগন্ত 

     swadhinshomoy 
    11th Apr 2026 5:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল , রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: ০৯/০৪/২৬ইং
    কুড়িগ্রামের রাজারহাটে কৃষিতে যুক্ত হলো এক নতুন সম্ভাবনা। প্রথমবারের মতো এখানে শুরু হয়েছে পিয়াজের বীজ উৎপাদন, যা স্থানীয় কৃষকদের জন্য খুলে দিতে পারে লাভজনক নতুন পথ।
    বৃহস্পতিবার(৯ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদের পিয়াজ ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতজুড়ে শুধু পিয়াজের সবল ও সুস্থ গাছ। গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে তিনি পিয়াজ রোপণ করেন। প্রতিদিন ১০/১২ জন নারী-পুরুষ শ্রমিক এখানে কাজ করছেন। এপ্রিল মাসের শুরুতেই কিছু বীজ সংগ্রহ শুরু করে। তবে এ মাসের মাঝামাঝিতে পূর্ণাঙ্গভাবে বীজ সংগ্রহ করবেন তিনি। এই উদ্যোগ শুধু রাসেল আহমেদের জন্যই নয়, স্থানীয়দের জন্যও আশীর্বাদ হয়ে উঠছে। দৈনিক ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আয় করছেন। ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
    এ বিষয়ে পিয়াজ চাষী রাসেল আহমেদ বলেন,“এতদিন ধান ও আলু চাষের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু ধারাবাহিক লোকসানের কারণে বিকল্প কিছু করার চিন্তা করে এবার সাহসী উদ্যোগে নিয়ে পলিক্রস জাতের পিয়াজের বীজ রোপন করি।
    শখের বসেই শুরু করেছিলাম। আগামীতে আরও বড় পরিসরে করবো। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভের আশা করছি।”
    রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী বলেন, কুড়িগ্রামে এবারই প্রথম পিয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। এতদিন এই বীজ ফরিদপুর থেকে সংগ্রহ করতে হতো। এখন স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে খরচ কমবে এবং কৃষকরাও লাভবান হবেন।
    এ ব্যাপারে বৃহস্পতিবার(৯ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, পিঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং কুড়িগ্রামের আবহাওয়া এ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930