• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন 

     swadhinshomoy 
    11th Apr 2026 1:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ জালাল হোসেন
    মান্দা উপজেলা প্রতিনিধি
    নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মোমরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেনের বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা লুটসহ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে একটি মোটরসাইকেল। আজ শুক্রবার ( ১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আকরাম হোসেন (৪৮), তার স্ত্রী তোহুরা বেগম (৪৪) ও খালাতো বোন শান্ত বেগম (৩৫) এবং ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক এনামুল হক (৪০) আহত হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তোহুরা বেগম ও শান্ত বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    ভুক্তভোগী আকরাম হোসেন বলেন, ‘প্রতিবেশী এক ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে আসা মাত্রই স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন আমার ওপর অতর্কিত হামলা করে। এ সময় স্ত্রী তোহুরা বেগম ও খালাতো বোন শান্ত বেগম আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদের বেধড়ক মারধর করা হয়। অবস্থা বেগতিক দেখে আমি মোটরসাইকেল ফেলে পালিয়ে বাড়ির ছাদে আশ্রয় নেই। পরে ৯৯৯ নস্বরে ফোন দিয়ে পুলিশের সহায়তা কামনা করি।’
    আকরাম হোসেন অভিযোগ করে বলেন, ‘এ সময় প্রতিপক্ষের ময়েজ উদ্দিন ও আল মামুনের নেতৃত্বে দেশিয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জন ভাড়াটিয়া লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ ঘরের সব আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেয়। একই সঙ্গে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’
    আহত শিক্ষক এনামুল হক বলেন, ‘প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডে অভিযোগ দেওয়া হয়েছিল। এসব বিষয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শিক্ষাবোর্ডে উভয়পক্ষের শুনানি ছিল। ওই শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা শিক্ষাবোর্ডে গিয়েছিলেন।’
    শিক্ষক এনামুল হক অভিযোগ করে বলেন, ‘শিক্ষাবোর্ড থেকে ফেরার পথে রাজশাহী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সামনে একদল সন্ত্রাসী আমাদের পথরোধসহ অপহরণ করে নিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ আমাদের উদ্ধার করে। ঘটনায় রাজশাহীর বোয়ালিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শিক্ষক আকরাম হোসেনের বাড়িতে হামলা চালায়।’
    বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930