আব্দুল আজিজ নওগাঁ জেলা প্রতিনিধি
নবীন প্রবীণ মিলে যে সাহিত্য কবিতা গুলো বেশ সুনাম অর্জন করেছে।এবার নতুন বই গুলিও খুবই আলোচিত হয়েছে! তাদের মধ্যে অধ্যক্ষ ডক্টর আয়ুব আলী সরদার স্যারের গবেষণামূলক বিভিন্ন কবি সাহিত্যিকদের নিয়ে লেখা এবং তার নিজের লেখা কাব্যগ্রন্থ সহ নওগাঁর ২০ জন বিশিষ্ট কবি সাহিত্যিক স্যারের আহ্বানে “বরেন্দ্র কাব্য”গ্রন্থ অত্যন্ত চমৎকার হিসেব বিবেচিত হয়েছে ।
এছাড়া আতাউল হক সিদ্দিকী স্যারের লেখা কাব্যগ্রন্থ ও পথ বইমেলায় আসেছেন,
ডক্টর আবুল হায়াত ইসমাইল হোসেন স্যারের বইও স্টলে এসেছেন , অধ্যক্ষ আরিফুর রহমানের একটি কাব্যগ্রন্থ পথের বাঁকে,বইমেলায় প্রদর্শন করেছেন।
কবি আবৃত্তিকার আহম্মদ হোসেন বাবু গ্রন্থ এই মেলায় উপস্থাপন করা হয়েছে।
নওগাঁর আলোচিত ইসলামী চেতনাযর প্রতিবাদী কবি– গুলজার রহমানের প্রেমের মূর্ছনায় ,স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা, প্রশান্তির মোহনায় ও যৌথ কাব্যগ্রন্থও প্রদর্শন করছেন।
নওগাঁ প্রখ্যাত বিশজন কবি সাহিত্যিকদের লেখা বরেন্দ্র কাব্য বইটি মহাগ্রন্থে পরিনত হয়েছে, এবং তা বেশ সুনামও অর্জন করেছেন।
উক্ত পথ বইমেলায় কবি সাহিত্যিক সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সাহিত্য পাঠ এবং বই পড়া নিয়ে বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন। প্রায় প্রায় শতাধিক বই এই মেলায় প্রকাশ পেয়েছে।

