• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঘোড়াশাল পেট্রোল পাম্পে তেল সরবরাহ না থাকায় যানবাহন চালকরা চরম দুর্ভোগে 

     swadhinshomoy 
    11th Apr 2026 2:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)


    ‎ যুক্তরাষ্ট ও ইরানের যুদ্ধ পরিস্থিতি বন্ধ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। সারা দেশের মতো পলাশ উপজেলার ঘোড়াশাল তেলের পাম্পে দেখা দিয়েছে তীব্র তেল সংকট। পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তির পরে ও পরিবহন চালকেরা পাচ্ছে না কোন তেল। পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অবস্থিত একমাত্র পেট্রোল পাম্পে টানা পাঁচ দিন ধরে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ।

    ‎ স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পে গত পাঁচ দিন ধরে জ্বালানি তেল না থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না। অনেককে বাধ্য হয়ে দূরের পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত খরচও।

    ‎ স্থানীয় চালকেরা অভিযোগ করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে। পাম্পে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে ব্যক্তিগত ও পেশাগত কাজ ব্যাহত হচ্ছে।

    ‎ অন্যদিকে, তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকে আগাম তেল মজুদ করে রাখছেন বলে অভিযোগ উঠেছে। শুধু সাধারণ মানুষই নয়, কিছু পাম্প মালিক ও ব্যবসায়ীও নানা উপায়ে তেল মজুদ করছেন বলে স্থানীয়দের ধারণা। এতে কৃত্রিম সংকট আরও প্রকট হয়ে উঠছে।

    ‎ ১০ এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার ঘোড়াশাল নাজমুল সিএনজি পাম্পে গিয়ে দেখা যায়, ফুয়েল ডিসপেন্সারের গায়ে তেল নেই লেখা টানানো রয়েছে। পাম্পের কর্মকর্তা জুয়েল জানান, গত পাঁচ দিন ধরে আমাদের পাম্পে তেল সরবরাহ নেই। সরবরাহ কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে তিনি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930