• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর অনুষ্ঠান 

     swadhinshomoy 
    11th Apr 2026 2:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর সানজানা ক্রিকেট একাডেমির নতুন জার্সি উন্মোচন ও হস্তান্তর করা হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সানজানা ক্রিকেট একাডেমির নতুন বছরের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন,সুস্থ দেহমন গড়ে তুলতে খেলাধুলার কোন বিকল্প নাই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে খারাপ কাজ শিশু-কিশোরদের মস্তিষ্কে জায়গা করতে পারে না।ক্রিকেট ও ফুটবলের জন্য শ্যামনগর উর্বর একটি অঞ্চল। এখানকার শিশু কিশোরী-কিশোরী ও তরুণ -তরুণীরা খেলাধোলাই মনোনিকাশের মাধ্যমে শ্যামনগর কে তারা দেশের কাছে পরিচিত করে তুলতে পারে।একই সাথে শ্যামনগরের জন্য সুস্থ সমাজ বিনির্মাণে এই খেলাধুলায় অংশগ্রহণকারীরা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যেসব শিশু কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা মনোযোগী হবে এবং সাফল্য অর্জন করবে।শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সরকারি এ কর্মকর্তা আরো বলেন, কিছুদিন আগে বিদ্যালয়ের নারী ক্রিকেটাররা বিভাগীয় পর্যায়ের উন্নীত হওয়ার মাধ্যমে শ্যামনগরের মুখ উজ্জ্বল করেছে। তাদের পতঙ্গ অনুসরণ করে অন্যরাও শ্যামনগরকে সারা বাংলাদেশের কাছে প্রতিনিধিত্ব করতে পারে।
    সানজানা ক্রিকেট একাডেমির পরিচালক সামিউল মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক রাশেদ হোসাইন।এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সানজানা ক্রিকেট একাডেমির সদস্যদের হাতে নতুন বছরের জার্সি উঠিয়ে দেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চান্দামা ক্রিকেট একাডেমির প্রশিক্ষক ইয়াসিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম রমিজ রেজা ও ইয়াসিন আকরামসহ শ্যামনগর ক্রিকেটে আছে শ্যামনগর ক্রিকেট এসোসিয়েশনের সাবেক খেলোয়াড় রাজু, সাইফুল এবং একাডেমির নারী ও পুরুষ প্রশিক্ষনার্থীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930