swadhinshomoy
12th Apr 2026 6:13 pm | অনলাইন সংস্করণ Print
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা বিশেষ প্রতিনিধিঃসাইফুল হাসান
রবিবার (১২ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার পশ্চিম রাতইল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত শেখ মুহম্মদ আলীর ছেলে।
কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান ও মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিছুর রহমান এর নেতৃত্বে এ সময় তার কাছ থেকে ১০ হাজার ২ শত ৫ পিস ইয়াবা ২কেজী গাজা, মাদক ব্যবসার ৪ লক্ষ ২৬ হাজার ৮০০ শত টাকা মাদকব্যবসা লেনদেনের তিনটি হিসাবের খাতা সহ সেবন ও বিক্রির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।মাদকের আনুমানিক মূল্য ৩৩ লক্ষ টাকা।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনা নিশ্চত করে জানান শেখ শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

