হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ১১ এপ্রিল দিবাগত রাত ১০ ঘটিকায় মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ, পিতা: মৃত জগত প্রামাণিক এর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পরিচালিত মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার।
জানা যায় অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ দীর্ঘদিন যাবৎ গোলাপনগর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। বিশেষ করে সম্প্রতি হযরত সোলায়মান শাহ (রহ.) এর মাজারে অনুষ্ঠিত ওরসকে কেন্দ্র করে অভিযুক্ত মাদককারবারি শুভ এবং তার সহযোগীরা এলাকায় মাদকের অভয়ারণ্য গোড়ে তুলেছে।
গোপন সূত্রের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ এর সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত শ্রী শুভংকর প্রামাণিক ওরফে শুভ এর বসতবাড়ির রান্না ঘরের চালের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে ঘটনা আচ করতে পেয়ে এলাকা থেকে সটকে পড়ে মাদক ব্যবসায়ী শুভ।
উদ্ধার অভিযানে অংশ নেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

