• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরগুনা-১ আসনের এমপি’র হাতে কমিউনিটি প্যারামেডিকদের আবেদনপত্র হস্তান্তর 

     swadhinshomoy 
    13th Apr 2026 7:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি প্যারামেডিক দের নানাবিধ সমস্যা ও দীর্ঘদিনের দাবিসমূহ জাতীয় সংসদে উত্থাপনের অনুরোধ জানিয়ে বরগুনা কমিউনিটি প্যারামেডিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি আবেদনপত্র হস্তান্তর করা হয়েছে।

    রবিবার (১২এপ্রিল) বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ–এর হাতে সংগঠনের সভাপতি মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে এ আবেদনপত্র তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ কমিউনিটি প্যারামেডিকদের বর্তমান চ্যালেঞ্জ, কর্মসংস্থান সংকট এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে তাদের ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

    আবেদনপত্রে উল্লেখ করা হয়, ২০১১ সালে চালু হওয়া দুই বছর মেয়াদি কোর্স সম্পন্ন করে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) থেকে নিবন্ধনপ্রাপ্ত প্রায় ২০ হাজার কমিউনিটি প্যারামেডিক দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের জন্য রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থা, স্থায়ী কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি।

    এ সময় সংগঠনটির পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে নিয়োগ, অনুমোদিত ওষুধের তালিকা হালনাগাদ ও সম্প্রসারণ করা, উপকূলীয় অঞ্চলে বিশেষ অগ্রাধিকার এবং সরকারের ঘোষিত স্বাস্থ্যকর্মী নিয়োগে কমিউনিটি প্যারামেডিকদের অন্তর্ভুক্তিসহ পাঁচটি দাবি তুলে ধরা হয়।

    সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আবেদনপত্র গ্রহণ করে বলেন, “কমিউনিটি প্যারামেডিকদের বিষয়টি অত্যন্ত যৌক্তিক। আমি বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরব এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব।”

    এসময় সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত সংসদীয় বক্তব্যেও মাননীয় এমপি’র হাতে তুলে দেওয়া হয়। সংগঠন জানায়, সংসদীয় আলোচনার মাধ্যমে কমিউনিটি প্যারামেডিক দের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে বলে তারা আশাবাদী।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930